দেশে গত একদিনে (২৪ ঘণ্টায়) করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৪৮ জন।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জন।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৮১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯৭১ জন।
আরও পড়ুন:- তীব্র তুষারপাতে স্থবির যুক্তরাজ্যের জনজীবন, দশকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশে আরও ৩৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১০ জন।
উল্লেখ্য যে, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং এর দশ দিনের মাথায় অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। এর আগে ২০১৯ এর ডিসেম্বরের দিকে চীনের উহান প্রদেশে প্রথম করোনার প্রভাব দেখা দেয়।