1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ছাতকে দ্রুতগামীর মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেনির স্কুল ছাত্রীর মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৩ Time View
প্রতীকী ছবি।

সুনামগঞ্জ জেলার ছাতকে দ্রুতগামীর মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর নাম রিয়া বেগম (৭)। সে উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রামের নাসির উদ্দিনের কন্যা ও তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রিয়া বেগম তার সৎ মা ও দাদির সাথে গোবিন্দগঞ্জে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। গ্রাম সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ রাস্তায় দাড়িয়ে সিএনজি অটো-রিকশার অপেক্ষায় ছিলেন তারা। হঠাৎ ছাতক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল মালবাহী ট্রাককে অভারটেকিং করে রাস্তার পাশে দাড়ানো অবস্থায় রিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়।

আরও পড়ুন:- নলছিটিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার

গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। লাশ হাসপাতালের মর্গে আছে। এদিকে দূর্ঘটনার পর মোটর সাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছে ঘাতক চালক।

খবর পেয়ে ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি তিনি জব্দ করে থানায় নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, মোটরসাইকেলটি আটক করা হয়েছে। এ সাইকেলটি উপজেলার বাতিরকান্দি গ্রামের তারভীরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved