1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

প্রশান্ত মহাসাগরে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি আতঙ্কে সতর্কতা জারি

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৭ Time View

প্রশান্ত মহাসাগরের দক্ষিণে ৭.৫ মাত্রার প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) এই ভূমিকম্পের কারণে বছরের শুরুতেই সুনামির আতঙ্কে অস্ট্রেলিয়া। সতর্কতা জারি করা হয়েছে উত্তর নিউজিল্যান্ডেও।

জানা যায়, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল পূর্ব অস্ট্রেলিয়ার থেকে ৩৪০ মাইল দূরে। ভূমিকম্পের রেশ পৌঁছেছে উত্তর নিউজিল্যান্ডেও।

অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটারোলজি থেকে জানানো হয়েছিল ভূমিকম্পের পাঁচ ঘন্টার মধ্যেই সুনামি আছড়ে পড়তে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে প্রায় ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ উঠতে পারে।

আরও পড়ুন- তীব্র তুষারপাতে স্থবির যুক্তরাজ্যের জনজীবন, দশকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ইতিমধ্যেই উত্তর নিউজিল্যান্ডে সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। ভূ-তত্ত্ববিদ সুজীব কর জানিয়েছেন, অত্যাধিক সক্রিয় হয়ে উঠেছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। এই প্লেটের একেবারেই দক্ষিণে ভানুয়া ২ অঞ্চল। সেই অঞ্চলটিই ভূমিকম্পের উৎসস্থল। ওই অঞ্চলে ইতিমধ্যেই ৬.২-র থেকে বেশি মাত্রায় আরও দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুধু তাই নয়, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট সক্রিয়তার কারণে বারবার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপগুলিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved