1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নলছিটিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৭ Time View
নলছিটি থানা। ছবি- সংগৃহীত।

ঝালকাঠি জেলার নলছিটিতে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী দাদার বিরুদ্ধে।

গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক চার ঘটিকার দিকে উপজেলার ষাইটপাকিয়ায় শিশুর নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দাদা মো. শাহিন মীর (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। শাহিন মীর ষাইটপাকিয়া নিবাসী মৃত শাহজাহান মীরের ছেলে।

আরও পড়ুন- স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় স্ত্রীর মৃত্যু

নলছিটি থানায় শিশুর মায়ের দায়ের করা এজাহারে বলা হয়েছে, গতকাল বুধবার বিকেলে আমার মেয়ে ও আমি একই সাথে গোসল করি এরপর সে বাহিরে খেলতে যায় এবং আমি আমার ঘরে ফিরে আসি। কিছুসময় পর আমার মেয়ে বাসায় আসে তখন তার প্যান্ট ভেজা দেখে তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলাম। সে তখন তার সাথে ঘটে যাওয়া কুরুচিকর কিছু ঘটনার বর্ণনা দেয় এবং বলে দাদা আমাকে উঠান থেকে ডেকে নিয়ে তার বাসার জানালা দরজা বন্ধ করে দিয়েছিল।

এ বিষয়ে নলছিটি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে গত বুধবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেন এবং রাতেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved