আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর চলমান নির্মাণকাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণকাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।
আরও পড়ুন- গণতন্ত্র ও উন্নয়ন বিরোধী অপশক্তি মোকাবেলায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ওবায়দুল কাদেরের আহ্বান
ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধিরবিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।