গণহারে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীতে ‘করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন’ মেলার আয়োজন করেছে সিভিল সার্জন।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এ মেলার উদ্বোধন করেন।
আরও পড়ুন- কবিরহাটে আগুনে পুড়ে ছাই পাঁচ দোকান
আয়োজকরা জানান, করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলা চলবে আগামী তিন দিন। মেলায় ১৫টি বুথে চলছে এ রেজিস্ট্র্রেশন কার্যক্রম। নারী, পুরুষ ছাড়াও মুক্তিযোদ্ধা ও বিশিস্ট্রজনদের জন্যও আলাদা আলাদা বুথ স্থাপন করা হয়েছে। রেজিস্ট্র্রেশনে সহযোগিতার জন্য স্কাউটসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবগণ সহায়তা করছেন। সাধারণ মানুষকে সচেতন করা ও কোনো প্রকার হয়রানি ছাড়া রেজিস্ট্র্রেশনে উদ্ভুদ্ধ করার উদ্দেশ্যেই মূলত এ মেলার আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারসহ জেলায় কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।