1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দশকের বড় বিক্ষোভ, রাস্তায় শ্রমিকেরা

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৩ Time View
ছবি- সংগৃহীত।

মিয়ানমারে এবার সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে রাস্তায় আন্দোলনে নেমেছে দেশটির শ্রমিকেরা। আন্দোলনকারীদের দাবি, সু চিসহ আটক নেতাদের মুক্তিসহ গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো বিক্ষোভকারী দেশটির প্রধান শহর ইয়াঙ্গন এবং মান্দালায় জড়ো হয়েছেন। এদিকে দেশটির রাজধানী নেপিডোতে জল কামান মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- মিয়ানমারে কনভয়ে হামলায় ৩ পুলিশসহ নিহত ১২

এই বিক্ষোভকে দেশটির এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে।

বিবিসির বার্মিজের খবরে বলা হয়েছে, সোমবার সকালে নেপিডোতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এছাড়া দেশজুড়ে বিভিন্ন শহরে উল্লেখযোগ্য মানুষ বিক্ষোভে নেমেছে।

বিক্ষোভে দেশটির শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও অংশ নিয়েছে। প্রায় এক হাজার শিক্ষক ইয়াঙ্গনে মার্চে নেমেছে।

২৮ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী বলেন, আজ কাজের দিন কিন্তু আমরা কাজে যাচ্ছি না, এমনকি বেতন কাটলেও না।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী নেপিডোতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে। এতে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved