– ভালোবাসো?
– না,হারানোর ভয় পাই।
– হাত ধরি?
– সারাজীবন ধরে রাখতে পারবা?
– আগে তো ধরি, পরে ভেবে দেখবো।
-ধরার আগে সিদ্ধান্ত নিতে হয়,আর ধরার পর দায়িত্ব।
– আচ্ছা। আমি তোমার দায়িত্ব নিলাম। সব খরচ আমার।
– মনের দায়িত্ব নিতে পারবা?
-আলাদা ভাবে নেয়া লাগবে নাকি?
– হুম।
– নিলাম।
– বললেই হলো?
-করেও দেখাবো।
-কীভাবে করবে?
– যেভাবে বলবে।
-আমার কথার মূল্য দিবে?
-তোমার ইচ্ছাতেই সব হবে।
– এতো মানুষ থাকতে আমায় কেন?
– তোমার মাঝেই আমি যেন।
-কী যে বলো!! আবেগ বুঝি সব।
– পরীক্ষা করে দেখতে পারো।
-মাঝ পথে আবার ছেড়ে দিবে নাকি?
– তোমায় আমি দিবোনা ফাঁকি।
– যদি কখনো আমায় ছাড়ো?
– বিশ্বাস করে দেখতে পারো।
– তোমাতে আমার বিশ্বাস আছে।
– তাহলে তো হলোই, এসো কাছে।
-বাধা বিপত্তি আসে যদি?
-করবো জয় তুমি থাক যদি।
– তাহলে বলো ভালোবাসি।
-একসাথে চলব সারাজীবন পাশাপাশি।
-স্বপ্ন বুনবো একই সাথে।
– তুমি আমাতে আর আমিতো তোমাতে।