ঢাকার প্রাণকেন্দ্র সাইনবোর্ড সংলগ্ন ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাবের সাগর-রুনি কনফারেন্স হলে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

দৈনিক জনকন্ঠের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং বাংলার চোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২১-২২ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মনিরুজ্জামান মনির (প্রথম আলো), হেমায়েত উদ্দিন আজাদ (দৈনিক যুগের সাথী), মোঃ আব্দুল মোমেন দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক হোসেন চিশতী সিপলু (দৈনিক যুগান্তর), সাংগঠনকি সম্পাদক মোবারক হোসেন কমল (দৈনিক দেশ রূপান্তর), ক্রাইম পেট্রোলের এফ.আই মিলন, অর্থ সম্পাদক মোঃ নুরুল ইসলাম (বর্তমান সময়), মাহবুবল আলম অপু (লাখো কন্ঠ) মহিলা সম্পাদিকা শারমিন সুলতানা চৈতি (জেটিভি), সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার আল মামুন (বাংলা টিভি), তথ্যপ্রযুক্তি সম্পাদক আল আমিন হোসাইন শিপন (সংবাদচর্চা), প্রচার সম্পাদক আরব আলী বিশ্বাস (নতুন সময়), কার্যকরী সদস্য পদে গোলাম নবী (আমার বার্তা), রোবেল মাহমুদ (দৈনিক মানবকন্ঠ), মাজহারুল ইসলাম (আমাদের সময়), শেখ ফরিদ (একাত্তর টিভি), মাহফুজ জাহিদ (নিউ নেশন), বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুমন মাস্টার, আব্দুল হাকিম ভূইয়া (মানবজমিন) ও তানিয়া আক্তার হৃদি (সবুজ বার্তা)।
আরো পড়ুন : ছাতক রিপোর্টাস ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন

৩১ সদস্যে কার্যনির্বহী কমিটির শপথ পাঠ করান নির্বচিত সভাপতি নজরুল ইসলাম। শপথপাঠ শেষে সকলের আলোচনায় সাইনবোর্ড একটি গুরুতপূর্ণ এলাকা হিসেবে আগামী দিনে জনস্বার্থে সকল ধরনের সংবাদ পরিবেশনসহ সাংবাদিকদের অধিকার আদায়ে সার্বিক বিষয়ে সক্রীয় থাকার কথা উল্লেখ করা হয়।