1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

এরশাদের জন্মদিন উপলক্ষ্যে ৮ বিভাগে দেয়া হবে পল্লীবন্ধু পদক-২০২১

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৬ Time View
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর জন্মদিন উপলক্ষ্যে ‘পল্লীবন্ধু’ পদক দেয়া হবে। সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এই ৮টি বিভাগে পল্লীবন্ধু পদক-২০২১ দেয়া হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী-কে আহবায়ক করে এবং সাবেক সচিব এম.এম. নিয়াজ উদ্দিন-কে সদস্য সচিব করে পল্লীবন্ধু পদক ২০২১ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির যুগ্ম আহবায়ক হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া এবং লিয়াকত হোসেন খোকা এমপি।

আরও পড়ুন- বর্ষার আগেই উপকূলীয় এলাকায় স্থায়ী বাঁধের কাজ শুরু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কমিটির সদস্য বৃন্দ হচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দফতর সম্পাদক- সুলতান মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মোঃ নাজমুল খান।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পল্লীবন্ধু পদক ২০২১ এর আহবায়ক এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়-কে আহবায়ক, এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া-কে যুগ্ম আহবায়ক এবং মোঃ নাজমুল খান-কে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন-কে আহবায়ক, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ-কে যুগ্ম আহবায়ক এবং তারেক এ আদেল-কে সদস্য সচিব করে অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved