1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ট্রেলারে দাম্পত্যের আড়ালে নুসরাতের পরকীয়া (ভিডিও)

গ্লোবাল প্রাইম বিনোদন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১৪৭ Time View

‘আমি বয়সে বড় হওয়ায় কোনোদিন সুখী হতে পারনি স্মিতা?’ অশোক সান্যাল যখন স্মিতাকে এই প্রশ্ন করেন, তখন স্বামীকে উত্তর না দিয়ে পাস ফিরে শুয়ে পড়েন স্ত্রী। ছোট্ট কিন্তু মন কেমন করা এই কথপোকথনে যাদের মুখ প্রকাশ্যে উঠে আসে, তারা হলেন নুসরাত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়। ‘ডিকশনারি’র ট্রেলারে আবীর-নুসরাতের এই দৃশ্য প্রকাশ্যে আসার পরই তা মন কেড়ে নেয় দর্শকদের।

ব্রাত্য বসুর নয়া ছবি ডিকশনারির হাত ধরে এবার একসঙ্গে ফের স্ক্রিন শেয়ার করছেন নুসরাত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়। এই ছবিতেই নুসরাত এবং আবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কলকাতা থেকে যিনি ছেলেকে পুরুলিয়ায় পাঠান পড়াশোনার জন্য। কলকাতা থেকে পুরুলিয়ায় গিয়েই অশোক এবং স্মিতার সংসারে ঢুকে পড়েন সুমন। এরপর থেকেই বৌদি স্মিতার সঙ্গে সুমনের সম্পর্কের সূত্রপাত হয় বলে বিভিন্ন ছবি উঠে আসে ডিকশনারির ট্রেলারে।

অশোক সান্যাল এবং স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তার সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন ও জটিলতাকে তুলে ধরা হয়েছে এই ছবির ট্রেলারে। বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে ডিকশনারি তৈরি করেন ব্রাত্য বসু। নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর সেই ছবি ট্রেলার যে টানটান উত্তেজনার মোড়কে তুলে ধরা হয়েছে, তা বেশ স্পষ্ট। খবর ডেইলি বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved