দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে আবারও বাড়ানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি। কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকলপক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখ্য যে, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি পর্যন্ত এ ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো। ছুটি চলাকালে সকল প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়।