খুলনা দৌলতপুরে নিখোঁজের সাতদিন পর বাথরুমের মধ্য থেকে বস্তা বন্দী অবস্থায় অঙ্কিতা দে ছোঁয়া (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরবেলা শহরের দৌলতপুর পাবলা বণিকপাড়ার কালী মন্দিরের পাশের বীণাপাণি ভবনের নিচতলার বাথরুমের মধ্য থেকে বস্তা বন্দী অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত ছোঁয়া বণিকপাড়ার বাসিন্দা ও বৈদ্যুতিক সামগ্রী দোকানের কর্মচারী সুশান্ত দের মেয়ে।
আরও পড়ুন- নারায়ণগঞ্জে নাভি কাটা নবজাতকের মৃতদেহ উদ্ধার
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন সাংবাদিকদের বলেন, নিহত ছোঁয়া গত শুক্রবার নিখোঁজ হয়। এ ঘটনায় ঐ দিন তার বাবা সুশান্ত দে থানায় জিডি করেন। পরবর্তীতে অপহরণ মামলা করেন তিনি।
ওসি আরও জানান, এ মামলায় স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর ও তার স্ত্রী রিক্তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সন্দেহজনক আরো তিনজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।