স্বপ্নের জগত টা সম্পূর্ণ কোথায় !
মিলে যায় হয়তো যদিও না মিলার প্রার্থণা ছিল,
চাঁদ টা কে সিড়ি বেয়ে হয়তো ছোঁয়া যায়
তবে মোহ কাটতেই সিড়ি ভেঙে মাটিতে লুটয়।
স্বপ্নের রাজ্যেই তো আমি রাজা সাজতে পারি
বাস্তবতা যদিও সাজতে কঠিন বারণ,
রাণী কেবল সার্থহীন হয়ে স্বপ্নেই পরে সাড়ি
সত্যিকারে হয়তো রেখেছে হাজার আবরণ।
মনমাঝি আর ধান শালিক কেবল স্বপ্নেই মানায়
হয়তো হতে পারি ছোট একটা কবিতার ছন্দ,
স্বপ্নের এপার তো নিজেকে হাসির পাথর বানায়
ছন্দ না হতে পেরে উপন্যাসে করে অন্ধ।
অন্ধকারে তো স্বপ্নের মাঝেই ভূতের ভয় আসে
স্বপ্নের মাঝেই হয়তো বড় থেকে ছোট হতে পারি,
বাস্তবে হয়তো নিজেকেই বসাই ভূতের পাশে
ছোট হওয়া অসম্ভব তো বাস্তবতার মহামারি।
সুখের সন্ধানে নিথর হইনা কেবল স্বপ্নের মায়াতে
হয়তো বা পিছুটান ভুলে গিয়ে মুক্তির শ্বাস ফেলি,
স্বপ্ন মিলাতেই নিজেকে খুঁজি সুখের ছায়াতে
দায়িত্ববান হয়ে ভুলে যাই আর আপন পথে চলি।
স্বপ্ন তো বাস্তব হয় প্রবল ইচ্ছাতে
যদি হাজার বারণে নিজেকে বাধ্য না করি,
তবে থেমে থাকবো কেন আমার অনিচ্ছাতে
স্বপ্ন এনে বাস্তবে গড়বো আপন পুরি।।
আরও পড়ুন : ঘন বর্ষা