1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

গত একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ১৫৭ Time View

গত একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু হয়েছে প্রায় ১৬ হাজার ৮০০ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ লাখ ৮৪ হাজারে দাঁড়ালো।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও প্রায় ছয় লাখ মানুষ। এ নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯০ জনে। ১৪ জানুয়ারি প্রথমবারের মতো প্রাণহানি ১৬ হাজারের ঘর স্পর্শ করেছিলো।

আরও পড়ুন- করোনা: ফের লকডাউনের কবলে মালয়েশিয়া

বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণহানি ঘটেছে প্রায় চার হাজার মানুষের। আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দেড় লাখ। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২০১ জন এবং মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ৫১৭ জনের।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পর এক দিনের দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ৭ শতাধিক মৃত্যুর সংখ্যা নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো। আর মেক্সিকোর পরপরই হাজার ৭ শতাধিক মৃত্যু নিয়ে আছে যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved