1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

এনায়েতপুরে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ১৬১ Time View
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে পরিছন নেছা (৫৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (২৭ জানুয়ারি) রাতে এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের তাঁত ব্যবসায়ী আফসার তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পরিছন নেছা একই থানার আড়কান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। সে দীর্ঘদিন ধরে ঐ বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

আরও পড়ুন:- শিবগঞ্জে মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত পরিছন নেছা ৩-৪ বছর ধরে তাঁত ব্যবসায়ী আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বুধবার রাতে তিনি রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে যান। তখন গুরুতর আহত হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান তিনি।

এ বিষয়ে এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved