বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। কারও বিরুদ্ধে ৩০ থেকে ৪০টি আবার কারও ১০০ থেকে দেড়শটি মামলা রয়েছে।
আজ শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুরে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:- চলতি বছরেই শীতলক্ষ্যার তীরে সীমানা পিলার স্থাপন : বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান
রিজভী বলেন, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন-রাত কাটছে এক রকম ভয়াবহতার মধ্যে। তবুও বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে আছে।
তিনি আরো বলেন, ‘আমরা যারা বিরোধী রাজনীতি করি, আমরা রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ। তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।’
এ সময় গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।