1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মারা গেলেন সিরাজগঞ্জের সাবেক এমপি মজিদ মণ্ডল - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

মারা গেলেন সিরাজগঞ্জের সাবেক এমপি মজিদ মণ্ডল

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ১৬৭ Time View

আওয়ামী লীগ নেতা এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল মজিদ মণ্ডল (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে স্কোয়ার হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন, তার বড় ছেলে বর্তমান সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডলের এপিএস তাজ উদ্দিন।

আলহাজ্ব আবদুল মজিদ মণ্ডল এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি এবং মন্ডল গ্রুপের চেয়ারম্যান ছিলেন।

তিনি জানান, আবদুল মজিদ মণ্ডল মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন- করোনা: মাস্ক পরা বাধ্যতামূলক করে বাইডেনের নির্বাহী আদেশ

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া আরও শোক প্রকাশ করেছেন, জেলা-থানা আওয়ামী লীগ ও এনায়েতপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার বাদ জুমা রুপনাই ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন কনা হবে। তার বিদেহী আত্মার রূহের মাগফিরাত কামনার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন বড় ছেলে বর্তমান সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved