1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মানুষ উন্নয়ন চায় বলেই আ'লীগের প্রার্থীগণ বিজয়ী হয়েছে: সেতু মন্ত্রী - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

মানুষ উন্নয়ন চায় বলেই আ’লীগের প্রার্থীগণ বিজয়ী হয়েছে: সেতু মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৫০ Time View
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি, সংগৃহীত।

সর্বশেষ পৌর নির্বাচনকে ঘিরে একজন নব নির্বাচিত কাউন্সিলরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না।’

আজ সোমবার (১৮ জানুয়ারি) সকালে চারদিন ব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, পরবর্তী দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সংঘাত ও হানাহানি এড়াতে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

আরো পড়ুন- নির্ধারিত সময়ে বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, ‘মানুষ উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীগণ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে।’

বিএনপির প্রার্থীরা যেখানে সক্রিয় এবং জনপ্রিয় ছিলো সেখানে তারা বিজয়ী হয়েছে, এমনকি তাদের দুজন বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের উল্রেখ করেন, ‘বিএনপি নেতারা এখন কোনো দোষ খুঁজে না পেয়ে ভোটের ব্যবধান বেশি নিয়ে মিথ্যা অভিযোগ করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতে, ‘শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কারণেই আওয়ামী লীগের প্রার্থীগণ বেশি ভোটে জয়ী হয়েছে, এটাই স্বাভাবিক।’

ওবায়দুল কাদের আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় উন্নয়নের বিজয় উল্লেখ করে বলেন, ‘বিপুল ভোটের ব্যবধান বিএনপির নেতিবাচক রাজনীতিকে জনগণের প্রত্যাখ্যান।’

মন্ত্রী মনে করেন, ‘আগুন, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে সরকারি কর্মকর্তা হিসেবে সবার মনে রাখতে হবে শুধু নিজে বাঁচার জন্য নয়, নিজের সুরক্ষা নিশ্চিত করে অন্য ক্ষতিগ্রস্তদের সুরক্ষা এবং জীবন রক্ষাই হতে হবে প্রধান লক্ষ্য।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved