1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে সংঘর্ষ, কিশোর নিহত - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে সংঘর্ষ, কিশোর নিহত

কেরানীগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২০৬ Time View

কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে সাঞ্জু মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো- একই এলাকার রুবেল(১৫) এবং রবি (১৬)।

আরো পড়ুন- সংসদ ভবন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা জারি

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাঞ্জু মিয়াসহ ছয়জন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাঞ্জু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved