1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

আ’লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার সুযোগ বেশি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ১১৮ Time View
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি, সংগৃহীত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল শনিবার অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

ওবায়দুল কাদের শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে তার সরকারি বাসভবনে এ কথা জানান।

শনিবার ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটার টার্নআউট (ভোটার উপস্থিতি) ৬০ ভাগের বেশি, যা অত্যন্ত ইতিবাচক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রূপান্তর করতে চান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার ভীতকে আরও মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট।

তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার সুযোগ সবচেয়ে বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved