1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজুক ফ্রান্স, ঘোষণা করল কারফিউ

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ১৪৭ Time View
ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। ছবি: সংগৃহীত।

আসল রূপ নিয়ে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝাপিয়ে পড়েছে ইয়োরোপের দেশ ফ্রান্সে। গত বছরের মাঝামাঝি সময়ে দেশটিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর সংক্রমণের যে অবস্থা বিরাজ করছিল, এখনকার দ্বিতীয় ঢেউ তার চেয়ে অনেক বেশি নাজুক পরিস্থিতি তৈরি করেছে। তাই ফরাসি সরকার বাধ্য হয়েই দেশজুড়ে কারফিউ জারি করেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এই ঘোষণা দেন।

ঘোষণায় ফরাসি প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে বাড়তে যে অবস্থায় গিয়ে পৌঁছেছে সেটা ভীষণ উদ্বেগজনক। কারফিউ জারি করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো পথ খোলা ছিল না। এই কারফিউর মেয়াদ আপাতত ১৫ দিন। সংক্রমণ পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ডিসেম্বরের শুরু থেকেই ফ্রান্সের সংক্রমণপ্রবণ কয়েকটি এলাকায় কিছুটা শিথিল কারফিউ জারি করা ছিল। এবার নতুন ঘোষণায় পুরো দেশে এই বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হলো। সেই সাথে পূর্বে কারফিউ জারি করা এলাকাগুলোতে যে শিথিলতা ছিল তাও তুলে দেওয়া হয়েছে। মোদ্দাকথা, একযোগে সারা দেশে এখন কঠোর কারফিউ জারি থাকবে।

উল্লেখ্য যে, ফ্রান্সে এখন পর্যন্ত ২৮ লাখ ৫১ হাজার ৬৭০ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৩১৩ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved