1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ব্রেক্সিট চুক্তি অনুমোদনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর জোর চেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ১১৩ Time View

ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ অধিবেশনে নতুন ব্রেক্সিট চুক্তি অনুমোদনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। গত বৃহস্পতিবার নতুন এই চুক্তিতে সম্মত হয় ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই চুক্তি অনুসারে ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ ঘটাতে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। তবে সেটা আদৌ হবে কি-না সেটাই এখন দেখার বিষয়।

দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন বার বার বলেছেন, ৩১ অক্টোবরের মধ্যে যে কোনো মূল্যে তিনি ব্রিটেনকে ইইউ জোট থেকে বের করে আনবেন। পার্লামেন্টে নতুন চুক্তিটি অনুমোদনের ব্যাপারে তিনি আশাবাদী। তবে উত্তর আয়ারল্যান্ডের দল ডিইউপি এবং প্রতিটি বিরোধীদল জানিয়েছে তারা এই চুক্তির বিরুদ্ধে ভোট দেবেন। এই অবস্থায় জনসনকে নিজ দলের এমপিদের পাশাপাশি লেবার ব্রিদ্রোহী, সাবেক টোরি এমপিদের সমর্থন আদায় করতে হবে।

জনসনের এক জন মুখপাত্র বলেছেন, সমর্থন আদায়ে তিনি এবং তার টিম সারাদিন ফোনে এমপিদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী জনসন মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন।

আজ শনিবার পার্লামেন্টে তিনি ভাষণ দেবেন। এই চুক্তি অনুমোদনে এমপিদের পর্যাপ্ত ভোট না পেলে জনসন আগাম সাধারণ নির্বাচনের জন্য চেষ্টা চালাবেন বলে ধারণা করা হচ্ছে। চুক্তিটি পাশ না হলে আইন অনুযায়ী প্রধানমন্ত্রীকে ব্রেক্সিটের সময়সীমা আরো তিন মাস বাড়াতে ইইউ’র কাছে আহ্বান জানাতে হবে।

যদিও জনসন বলেছেন, তিনি আইন মেনে ৩১ অক্টোবরের মধ্যে চুক্তির মাধ্যমে বা চুক্তি ছাড়া ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে আসবে।

খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved