1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

না.গঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ১০০ Time View
প্রতীকি ছবি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পুলিশ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী এবং মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করে মাদক কারবারীদের হেফাজত থেকে পুলিশ ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ১০টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় শতাধিক পুলিশ সদস্য নিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা। এ অভিযান পরিচালনায় কাজ করে মোট পুলিশের পৃথক ১০ টি টিম। এসময় পুলিশ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। অপর দিকে পুলিশের অন্য একটি টিম সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ রিয়াজ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এদিকে সিদ্ধিরগঞ্জের ২নম্বর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কমল মিয়া (৪৩) ও তানভীর হোসেন (১৮) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved