1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৭১ Time View
বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছবি: সংগৃহীত।

আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী। দলটি এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শহীদ জিয়ার জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএনপি’র কর্মসূচিগুলো হলো–  

  • ১৯ জানুয়ারি বেলা ১১টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।
  • ওই দিন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
  • জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে।
  • বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
  • দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন এবং ড্যাবসহ চিকিৎসকদের সংগঠন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে।
  • এ ছাড়া সারা দেশে বিভিন্ন পর্যায়ের ইউনিট নিজেদের সুবিধানুযায়ী জিয়ার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে উদ্যোগ নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved