1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

দেশে করোনা টিকা নিয়েও লুটপাটের আয়োজন চলছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১২৭ Time View

করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েও লুটপাটের আয়োজন চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোভিড-১৯ যখন গোটা বিশ্বের ব্যবস্থাকে পাল্টে দিচ্ছে, তখন সরকারি মদদপুষ্ট ব্যবসায়ীরা টিকা নিয়েও একটা লুটপাটের আয়োজন করছেন। গণতন্ত্রকে ধবংস করা হয়েছে, অর্থনীতি লুটপাট করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বাংলাদেশের একদলীয় শাসনব্যবস্থা ধবংস করে দিয়ে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সত্যিকার অর্থেই সাধারণ মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের নিশ্চয়তা দিতে চাই। বাংলাদেশের লুটপাটের যে অর্থনীতি এটাকে পরিবর্তন করতে চাই।  সত্যিকার অর্থেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে বাধ্য করবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১/১১ সময়ের ঘটনার কথা উল্লেখ করে বলেন, ২০০৭ সালের জানুয়ারি মাসের ১১ তারিখে যে অভ্যুত্থান-এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার ছিল না। তা ছিল বাংলাদেশের সত্যিকার অর্থেই দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করার জন্যই দেশি-বিদেশি ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ।

মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালের নির্বাচনে সেই শক্তির মদদপুষ্ট হয়েই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৪ সালে সম্পূর্ণভাবে ভোটারবিহীন বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়। আমরা এটাও জানি যে, ২০১৮ সালে একই কায়দায় আগের রাতেই জনগণের ভোটের অধিকারকে চুরি করে, হরণ করে নিয়ে গিয়ে আবার একটি সেই অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসানো হয়। বাংলাদেশের আত্মা হচ্ছে গণতন্ত্র। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেই গণতন্ত্রকে তারা ধবংস করে দিয়েছে।

স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ২০০৭ সালের ১/১১ হলো একটা কালো দিন, একটা অভিশপ্ত দিবস। এটা শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, সারা বিশ্বের সকল গণতান্ত্রিক মানুষের মুখে চুনকালি দেয়া হয়েছে যারা গণতন্ত্র ভালোবাসে।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,  ১/১১ সরকার গণতন্ত্র হত্যা করেছে। দুই বছর থেকে ওরা হাতে ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। তার ধারাবাহিকতায় আজকে পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায়। তারা এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে।

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved