1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১৯৮ Time View
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন। ছবিঃ সংগৃহীত।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, তিনি ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন।

আজ সোমবার (১১ জানুয়ারি) সকালবেলা রাজধানীর মানিকনগর এলাকার স্লুইসগেট ও পাম্প হাউস পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ডিএসসিসি মেয়র তাপস বলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর। আমি তার বক্তব্য শুনে অবাক হয়েছি। ‘তিনি নিজে চুনোপুঁটি দুর্নীতিবাজ হিসেবে স্বীকার করেছেন। আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই এটি মানহানিকর হয়েছে। আমি এ ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি।’

সাংবাদিকরা আইনিব্যবস্থা নিচ্ছেন কিনা জানতে চাইলে মেয়র বলেন, মানহানির বিরুদ্ধে ব্যবস্থা নিলে তো আইনিব্যবস্থাই নিতে হবে।

সাঈদ খোকনের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তাপস বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আগের দিন আমরা লক্ষ্য করলাম, তিনি (সাঈদ খোকন) ঘটা করে একটা সভা ডেকে আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন। আমার মনে হয়, এটা ওনার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ।’

উল্লেখ্য যে, গত শনিবার রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন সাবেক মেয়র সাঈদ খোকন।

তিনি অভিযোগ করে বলেন, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন। এ ছাড়া শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।

সাঈদ খোকন আরও বলেন, তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। অন্যদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে।

তবে পরদিন রোববার এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাঈদ খোকনের এ বক্তব্যকে তার ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেছিলেন মেয়র তাপস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved