1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১৮১ Time View
কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ আগুন [ছবি: সংগৃহীত]

গাজীপুর জেলার কালিয়াকৈরের একটি কলোনিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। যাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুড়ে গেছে প্রায় অর্ধশতের মতো বসতঘর ।

আজ সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। এ কলোনিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়ায় বসবাস করতেন।

সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাংবাদিকদের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আজ ভোর ৫ টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved