খেজুরের উপকারিতা অগণিত। আপনি প্রায়শই লোকদের বাদাম, আখরোট এবং অনেক শুকনো ফল গ্রহণ করতে দেখেছেন। কারণ বেশিরভাগ শুকনো ফলগুলো একটি উষ্ণ প্রভাব ফেলে যা শীতকালে শরীরকে উষ্ণ রাখে।
তবে আপনি কি কখনো শুকনো ফলের পাশাপাশি বাদাম, কাজু, কিশমিশ এবং আখরোট বাদে খেজুরের উপকারিতা সম্পর্কে শুনেছেন? প্রাচীনকাল থেকেই মানুষ খেজুর খাচ্ছেন। গ্রীষ্মের চেয়ে শীতে খেজুরের উপকারিতা বাড়ে।
কারণ শরীর গরম করার পাশাপাশি এটি ডায়াবেটিস, সায়াটিকা, কোষ্ঠকাঠিন্য সহ অনেক মারাত্মক রোগ প্রতিরোধ করে। বিশেষ করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে এই উপদানগুলোর জুড়ি নেই। তাই ছোট বড় সবাইকেই শীতের সময়টাতে খেজুর খেতে হবে। চলুন জেনে নেয়া যাক এর আরো কিছু স্বাস্থ্য উপকারিতা-

খেজুর
> খেজুরের সব থেকে বড় গুণ হল খেজুর মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে। আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির জোগান দিতে সক্ষম এই খেজুর।
> শরীরে গ্লুকোজের অভাব খেজুর দ্রুত পূরণ করতে সাহায্য করে।
> তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই খেজুর সারারাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে সেই পানি পান করলে কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর হয়।
> যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী। কেননা খেজুর দুর্বল হার্টকে মজবুত করতে সক্ষম হয়। প্রতিদিন সকালে খালি পেটে খেজুর ব্লেন্ড করা জুস খেলে হার্টের সমস্যা থেকে কিছু দিনের মধ্যে উপকার পাবেন। হৃদরোগ কমাতেও খেজুর বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
> আমাদের মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর। ফলে আমাদের বদহজম অনেকাংশে দূর হয়।
> ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর। এছাড়াও মুখগহ্বরের ক্যান্সার রোধেও এই ফল বেশ কার্যকরী।
> সাধারণত যাদের খুসখুসে কাশি হয় তারা ২০-২৫ গ্রাম খেজুর, দুই কাপ গরম পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে ওই খেজুর চটকে নিয়ে সরবতের মতো করে খেলে খুসখুসে কাশি থেকে ১৫ দিনের মধ্যে মুক্তি পাবেন।
> খেজুরের মধ্যে যে তেল থাকে তা পুষ্টিতে পরিপূর্ণ। অনেক সময়ে চুলের উজ্জ্বলতা হারিয়ে যায়। চুলের মধ্যে একটা রুক্ষ ও শুষ্ক ভাব দেখা যায়। এছাড়া চুল পড়ার সমস্যার সমাধান করে খেজুর।
> অনেক সময়ে বয়স বাড়ার ফলে মুখের চামড়া কুঁচকে যায়। খেজুরে ভিটামিন বি রয়েছে। যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন সকালে খালি পেটে ৪ থেকে ৫টি খেজুর নিয়ম করে খান। দেখবেন আস্তে আস্তে দাগ মিলিয়ে যাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।