1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
কম উচ্চতা, মারাত্মক বিপদের লক্ষণ নয় তো! - Globalprime24.com
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

কম উচ্চতা, মারাত্মক বিপদের লক্ষণ নয় তো!

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২০৯ Time View
প্রতীকী ছবি।

বর্তমানে পৃথিবীতে মানুষের গড় উচ্চতা কিন্তু খুব বেশি না। প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে পুরুষের জন্য বিশ্বব্যাপী গড় উচ্চতা প্রায় ১৭২ সেমি (৫ ফুট ৭ ১/২ ইঞ্চি) এবং নারীদের গড় উচ্চতা প্রায় ১৫৮ সেন্টিমিটার (৫ ফুট ২ ইঞ্চি)। তবে মাঝে মাঝে হাতেগোনা কয়েকজনকে এর বাইরে দেখা যায়। এখানে আসলে সবার কথা বলছি না। বলছি গড় উচ্চতার কথা।

অনেকেই দেখবেন অল্প বয়সে অনেক বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে অনেক ধরনের শরীর চর্চা করে থাকেন। দীর্ঘদেহী হওয়ার জন্য ১৩ থেকে ১৯ বছর বয়সের মধ্যে অনেকে নানা রকম শরীরচর্চা করার কথা শোনা যায়। আবার অনেকে আছে লম্বা হওয়ার জন্য নানা ধরনের ওষুধ খেয়ে থাকেন কিংবা বিভিন্ন ধরনের ব্যায়াম করেন। তবে খুব একটা কাজে আসে না এসব কিছুই। এই উচ্চতা কম, কোনো বিপদের লক্ষণ নয় তো?

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল ইন আটলান্টা তাদের এক সমীক্ষায় জানিয়েছে, লম্বাদের তুলনায় খাটো মানুষ বেশি মাত্রায় রেগে যান। এই রাগ থেকে দেখা দিতে পারে অনেক বিপদ। ১৮ থেকে ৫০ বছর বয়সী প্রায় ৬০০ মানুষের উপরে সমীক্ষা চালিয়েছেন গবেষকরা। এদের মধ্যে নারীদের তুলনায় খাটো পুরুষরা বেশি রাগ করেন।

তারা তাদের রিপোর্টে দেখিয়েছেন যে, কোনো লম্বা মানুষের উপস্থিতি বা তার সঙ্গে তুলনা খাটো মানুষদের ক্রোধকে বাড়িয়ে দেয়। রাগ এখানে একটা প্রতিরক্ষার অস্ত্র হিসেবে কাজ করে। কিছুদিন আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল একই বিষয়ে কাজ করেছিল। এই সমস্যাকে তারা ‘শর্ট ম্যান সিনড্রোম’ বলে উল্লেখ করেছিল।

মনে রাখা প্রয়োজন ইতিহাসের দুই রাগী পুরুষ নেপোলিয়ন ও হিটলার দুইজনেই ছিলেন খাটো। তাদের অতিরিক্ত রাগারাগি মোটেও ভালো ফল দেয় নি। শর্ট ম্যান সিনড্রোম থেকে উচ্চ রক্তচাপজনিত রোগ বাসা বাঁধতে পারে শরীরে। আর বেশি রেগে থাকলে সামাজিক সমস্যা তো ঘটতেই পারে। তবে এই সমীক্ষার সমালোচনা করেছেন অনেক বিশেষজ্ঞ। তাদের মতে, মাত্র ৬০০ লোকের উদাহরণ নিয়ে কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved