1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নায়ক থেকে গায়ক হৃতিক - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

নায়ক থেকে গায়ক হৃতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৭৯ Time View
বলিউডের অন্যতম সুপারহিরো হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম সুপারহিরো হৃতিক রোশন। যিনি অনেক নারীরই ক্রাশ। অভিনয় ছাড়াও অসম্ভব সুন্দর নাচেন তিনি। কিন্তু এবার গান গেয়ে চমকে দিলেন জনপ্রিয় এই হিরো।

বাবা রাকেশ রোশন পরিচালিত ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মধ্য দিয়ে ২০০০ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন হৃতিক রোশন। বক্স অফিসে সুপার-ডুপার হিট হয়েছিলো ছবিটি। বিশেষ করে এই ছবিতে ব্যবহৃত গানগুলো বেশ সাড়া ফেলেছিলো দর্শক মহলে। এখনো গানগুলোর জনপ্রিয়তা কম নয়।

চমকপ্রদ তথ্য হলো- নিজের অভিনীত প্রথম ছবির ছবির গান গেয়েই ২০২১ সালকে স্বাগত জানালেন বলিউডের এই সুপারস্টার।

২০২১ সালকে স্বাগত জানাতে নিজের বাড়ির ছাদে ছোট একটি পার্টির আয়োজন করেছিলেন হৃতিক রোশন। যেখানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মিকা সিংও। তার সঙ্গে মিলেই ‘এক পাল কা জিনা’ গানটি গেয়েছেন হৃতিক। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি কোমরও দুলিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হৃতিকের গাওয়া সেই গানের ভিডিও এবং তার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন মিকা সিং। এর ক্যাপশনে তিনি লিখেছেন, হৃতিক রোশন, জায়েদ খান, করণ বাওয়া, রাকেশ রোশনদের সঙ্গে সুন্দর একটা পার্টি। সবাইকে ধন্যবাদ এমন সুন্দর একটি পার্টির আয়োজন করার জন্য। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ঈশ্বর সবাইকে সুস্বাস্থ্য ও খুশি দিক। বিদায় ২০২০, স্বাগত ২০২১। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved