বিকেল হলেই এক কাপ চা চাই ই চাই। সেইসঙ্গে কিছু একটা টা না হলে চলেই না। ভাজাভুজি খাবারই বেশি খাওয়া হয় এই সময়। তবে এটি খেতে ভালো লাগলেও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
আবার নিজেদের জন্য ভাজাপোড়া খাবার বানালেও বাচ্চাদের জন্য আলাদা করে কিছু না কিছু বানাতেই হয়। তাই আজ বানিয়ে নিন খেজুর রসের পায়েস। এই পায়েস খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করাও সহজ। চলুন তবে জেনে নেয়া যাক খেজুর রসের পায়েস তৈরির রেসিপিটি-
উপকরণ: পোলাওয়ের চাল এক কাপ, খেজুর রস এক লিটার, লবণ সামান্য, এলাচ দুইটি, তেজপাতা দুইটি, দারুচিনি দুই থেকে তিন টুকরা, কোরানো নারকেল এক কাপ।
প্রণালী: প্রথমে পোলাওয়ের চাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।এবার পাটায় সামান্য ভেঙে নিন। খেজুরের রস চুলায় দিয়ে একবার বলক এলে তাতে চাল ও বাকি সব উপকরণ দিয়ে দিন। চাল সিদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার খেজুর রসের পায়েস। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।