1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২৪৯ Time View
প্রতীকী ছবি।

কক্সবাজারের চকরিয়ায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া উপজেলার বরইতলী মাদরাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার মৌলভীপাড়ার শফিউল আব্বাসের ছেলে পিকআপচালক মোহাম্মদ মানিক (২৬) ও তার সহযোগী একই উপজেলার মুরারপাড়ার শাহাব উদ্দিনের ছেলে তারেকুল ইসলাম (২২)।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিছুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বরইতলী মাদরাসা গেট এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোহাম্মদ মানিক এবং হাসপাতালে নেয়ার পর তারেকুল ইসলাম মারা যান।

তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved