1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

সব কিছু মিস হলেও ফিট থাকতে ব্যায়াম মিস দেই না: পূজা চেরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১০৫ Time View
ঢালিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী পূজা চেরি। ছবি: সংগৃহীত

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে যাওয়া ঢালিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী পূজা চেরি। যিনি এখন হয়ে উঠেছেন অনেকেরই পছন্দের নায়িকা। এই পর্যন্ত তিনি ‘নূরজাহান’, ‘দহন’, ‘পোড়ামন-২’, ‘প্রেম আমার-২’, ‘জ্বীন’, ‘শান’, ‘সাইকো’ সিনেমায় অভিনয় করেছেন।

বর্তমানে ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। পাশাপাশি সিনেমার চিত্রায়ণ এবং বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। ব্যস্ততার মাঝে নিজেকে ফিট রাখতে জিম করতেও ভোলেন না পূজা। ফেসবুকেও শেয়ার করেছেন তার শারীরিক কসরতের এক ঝলক।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্য সব কিছু মিস হলেও ফিট থাকতে ব্যায়াম করা মিস দেই না। যদিও আমি বেশি খেলেও তেমন মুটিয়ে যাই না। তবুও জিম করি নিয়মিত। জিম করার বিষয়ে কোনো ছাড় নেই।

খুব বেশি খেতে পছন্দ করেন না পূজা। বলেন, আরে না না, খাওয়া-দাওয়ার প্রতি আমার লোভ কম। আমাকে তো জোর করেও খাওয়ানো যায় না। আমার মনে হয় মোটা হয়ে গেলে আমি আর অভিনয় করতে পারব না, সিনেমা করাই ছেড়ে দেব।

এদিকে পূজা চেরি অভিনয় করছেন সরকারি অনুদানের সিনেমা ‘হৃদিতা’ এবং সৈকত নাসির পরিচালিত ‘ক্যাশ’ সিনেমায়। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন আরো কয়েকটিতে। সেগুলোর ঘোষণা আনুষ্ঠানিকভাবেই আসবে বলে জানা গেছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved