1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

ঐন্দ্রিলা-অঙ্কুশের চরম ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, অপেক্ষা ‘ম্যাজিক’এর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১০৪ Time View
কলকাতা বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও তার বান্ধবী ঐন্দ্রিলা। ছবি: সংগৃহীত।

বন্ধু অভিনেতা অনির্বাণকে বিয়ের শুভেচ্ছা জানানোর ফাঁকেই নিজেদের বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন টলিউডের প্রথম সারির অভিনেতা অঙ্কুশ হাজরা। সম্ভবত ২০২১ সালেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

তবে বিয়ের আগে এখন প্রি-হানিমুনে ব্যস্ত এই তারকা দম্পতি। প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলাকে নিয়ে এ মুহূর্তে হিমাচলপ্রদেশে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ।

রোববার সকালে হিমাচলের উদ্দেশে রওনা দেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে গ্রুপ সেলফি পোস্ট করতে দেখা যায় তাকে। বন্ধুদের সঙ্গে নিয়েই অঙ্কুশ-ঐন্দ্রিলার এই বছর শেষ ট্যুর।

বরফের মাঝে ঐন্দ্রিলা এবং অঙ্কুশ

বরফের মাঝে ঐন্দ্রিলা এবং অঙ্কুশ

হিমাচল প্রদেশে এখন প্রবল ঠান্ডা। চারিদিকে বরফে ঢেকে গিয়েছে। সেই ঠান্ডায় প্রেমের উষ্ণতায় মজেছেন তারা। একাধিক ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি এখন রীতিমতো ভাইরাল।

তাদের ইনস্টাগ্রামে উঁকি মারলেই অঙ্কুশ-ঐন্দ্রিলার লাভ ইন শিমলার ছবি। বরফ ঢাকা থেকে শিমলা-কুফরি থেকে অঙ্কুশ তার ভক্তদের জন্য লাইভ করেছিলেন। লাইভে ছিলেন ঐন্দ্রিলাও৷

বুধবার সকালে ঐন্দ্রিলা একটি ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে চরম ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাদের। বরফের মধ্যে একে অন্যকে আদরে ভরিয়ে দিয়েছেন।

দীর্ঘ প্রায় দশ বছর ধরেই প্রেমের বন্ধনে নিজেদের বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা৷ সামনেই বিয়ে৷ নতুন গাড়ি কিনেছেন, নতুন ফ্ল্যাটও৷সব মিলিয়ে চুটিয়ে সংসার করার জন্য একেবারে তৈরি এই  জুটি।

রুপালি পর্দাতেও শীঘ্রই ম্যাজিক দেখাবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। রাজা চন্দের রোম্যান্টিক থ্রিলার ‘ম্যাজিক’-এ একসঙ্গে দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved