নারায়ণগঞ্জ প্রতিনিধি: মুসীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় রংধনু সিএনজিএন্ড ফিলিং স্টেশনের মিটারে জালিয়াতির মাধ্যমে অভিনব কৌশলেগ্যাস চুরির অভিযোগে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এর আগে র্যাব-১১ সদস্যরা গ্যাস চুরির অভিযোগে তাদেরকে গ্রেফতার করে। এ সময় ফিলিং ষ্টেশনকে ১ লাখটাকা জরিমানা করা হয়। পরে ওই সিএনজি ফিলিং ষ্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টাথেকে রাত ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে শুক্রবারসন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এরকার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাজাপ্রাপ্তরা হলো- ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার (৩০), ম্যানেজার মোঃমানিক (৫৫), কর্মচারী মোঃ রাসেল (২৪) ও কর্মচারী শহিদুলইসলাম (২৬)।র্যাব জানায়, রংধনু সিএনজি এন্ড ফিলিং স্টেশনটি মাসিককোটি টাকার অধিক গ্যাস চুরি করে আসছে।
এভাবে উক্ত সিএনজি ফিলিং ষ্টেশনটি গত ৪ বছর ধরে প্রায় ৪৮ কোটি টাকার গ্যাস চুরি করে রাষ্ট্রায়ত্ত্ব সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন করে আসছে। গ্রেফতারের পর গজারিয়ার সহকারী কমিশনার (ভূমি) ওনির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম ইমাম রাজী টুলুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বাংলাদেশ গ্যাস আইনে দোষী সাব্যস্ত করে ইঞ্জিনিয়ার অঞ্জন কুমারকে ২ মাস, ম্যানেজার মোঃমানিককে ১ মাস, কর্মচারী মোঃ রাসেলকে ১ মাস ও কর্মচারী শহিদুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের ওই কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন চৌধুরী আরো জানান, গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, রংধনু সিএনজি এন্ড ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার এবং মালিক জাহিদ হাসান ও মুকুল গংরা পরস্পর যোগসাজসে তিতাস গ্যাস কোম্পানীর প্রদত্ত মিটারের অগ্রভাগে বিশেষ ছিদ্র করে লোহার সরু তার প্রবেশ করে মিটারের পাখার গতিকে শ্লথ করে দিয়ে অভিনব কৌশলে গ্যাস চুরি করেআসছে। এইভাবে প্রায় ৪ বছর ধরে রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানী তিতাসেরগ্যাস চুরি করে বিভিন্ন পরিবহন ও কোম্পানীর কাছে গ্যাসবিক্রি করে আসছে। এই কৌশলে গ্যাস বিহীন বিভিন্নকোম্পানী’কে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভর্তিক্যাভার্ডভ্যানের মাধ্যমে গ্যাস সরবরাহ করে আসছিল।
বিআরটিসি ও অন্যান্য অনেক কোম্পানীর পরিবহনে মাসিকচুক্তিতে লাখ লাখ টাকার চোরাই গ্যাস বিক্রি করে আসছে। রংধনুসিএনজি এন্ড ফিলিং স্টেশনের কয়েক মাসের বিল পর্যালোচনা করেদেখা যায়, তিতাস গ্যাস কোম্পানী’কে মাসিক গড় বিল দেয় মাত্র৭০ লাখ টাকা। কিন্তু নভেম্বর মাসে শুধু সিপি বাংলা নামক একটিকোম্পানীতে সিলিন্ডার ভর্তি ক্যাাভার্ডভ্যানে গ্যাস বিক্রি করে৭৯ লাখ টাকার। এছাড়াও ২৪ ঘন্টা বিভিন্ন পরিবহনে গ্যাস বিক্রিকরে আসছে।