1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

উর্বশীর বাড়ি যেন মস্ত এক রাজপ্রাসাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৯ Time View
বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা পরিচিত তার স্টাইলের জন্য। সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু পোস্ট করলেই তা লাইক এবং শেয়ার হতে শুরু করে।

সম্প্রতি উর্বশীর ইনস্টাগ্রাম পোস্টে একটি ভিডিও শেয়ার হয়েছে। যাতে নিজের রুম ট্যুর করিয়েছেন উর্বশী। অন্দরমহলের সঙ্গে মানানসই বাদামী গাউন পরে রুম ট্যুর করিয়েছেন তিনি। তার এই বাড়ি অবশ্য কোনো প্রাসাদের থেকে কম যায় না।

ভক্তদের তার প্রতিটি ঘরের সঙ্গে আলাদা করে পরিচয় করিয়েছেন তিনি। ভিডিও শুরু হয়েছে প্রবেশদ্বার দিয়ে।

তার অন্দরমহল সাজিয়েছেন জনপ্রিয় ইন্টিরিয়র ডিজাইনার ভার্সাসি। ঘরের প্রতিটি আসবাবপত্র, দরজা, জানালা এমনকি চায়ের পেয়ালা পর্যন্ত সব কিছুই নিজে হাতে পছন্দ করে এনেছেন ওই ডিজাইনার। তার ডাইনিং টেবিলও সাজানো হয়েছে খুব সুন্দর ভাবে। টেবিলের উপর কাচের গ্লাস থেকে খাবার প্লেট পরপর সাজানো রয়েছে।

 ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেয়া

ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেয়া

লিভিং রুমের সঙ্গে রয়েছে একটি ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে সমুদ্রের শোভা উপভোগ করা যাবে। এর পর তিনি চলে গিয়েছেন স্টাডি রুমে। স্টাডি রুমের রং হালকা এবং মৃদু আলো লাগানো রয়েছে সেখানে। স্টাডি রুম থেকে বেরিয়ে সোজা হাঁটা দিলেই পৌঁছে যাওয়া যায় প্লে রুমে। এই প্লে রুমে যাওয়ার রাস্তার দুই দিকের দেয়ালে প্রচুর ছবি ঝোলানো রয়েছে।

পার্টি করার জন্য রয়েছে ছোট বার কাউন্টারও। তার বাড়িতে একতলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য রয়েছে লিফ্ট। দ্বিতীয় তলায় জিম রয়েছে। ওয়ার্ক আউটের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম রয়েছে জিমে। এই তলাতেই উর্বশীর শোওয়ার ঘর। শোওয়ার ঘরের সঙ্গেই লাগোয়া ড্রেসিংরুম। শোওয়ার ঘরে কিং সাইজ বিছানার পাশাপাশি রয়েছে স্টাডি টেবিল এবং আলাদা বসার জায়গা।

 ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেয়া

ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেয়া

প্রথম শোওয়ার ঘরের পাশে আরো একটি শোওয়ার ঘর রয়েছে। দু’টি শোওয়ার ঘরই সাজানো হয়েছে অনেকটা একই ভাবে। ড্রেসিংরুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম। যার শোভা বাড়িয়ে দিয়েছে গোলাকার বাথটাব।

বাড়ির বাইরে সুইমিং পুল দেখিয়ে রুম ট্যুর ভিডিও শেষ করেছেন উর্বশী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved