1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

করোনামুক্ত হলেন শুভ-ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৮৮ Time View
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। চলতি মাসের ১২ ডিসেম্বর তাদের দু’জনের করোনা আক্রান্তের খবরটি প্রকাশ্যে আসে। এরপর থেকেই চিন্তিত ছিলেন তাদের ভক্তকুল। অবশেষে ভক্তদের জন্য সুখবর এলো। জানা গেছে, মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন তার দুজনই।

এতোদিন তারা আইসোলেশনে ছিলেন বলে জানান আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এছাড়া তারা দু’জনই তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এরই মধ্যে আমি কাজে ফিরেছি। নারায়ণগঞ্জ ক্লাবের একটি শো’তে গতকাল (শনিবার, ২৬ ডিসেম্বর) পারফরম করেছি। আক্রান্ত হওয়ার পরও আমার শারীরিক কোনো জটিলতা ছিল না, এখনো নেই। সবাই নিরাপদে থাকুন।

রোববার ফেসবুকে ভিডিওবার্তায় আরিফিন শুভ বলেন, গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি। পরবর্তীতে সময়ে কমন দুইটি ঝামেলা হয়। একটি হচ্ছে শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা। এই দুইটি আমার আছে। আমি সর্বচ্চো সতর্কতা অবলম্ব করার চেষ্টা করছি। আমি ঠিক আছি, তবে শ্বাসপ্রশ্বাসের সমস্যাটা একটু জ্বালাচ্ছে। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

ফারিয়া ও শুভ দু’জনই জানিয়েছেন, ২ তারিখ থেকে তারা শুটিংয়ে ফিরছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved