1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে অপু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৭ Time View
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফাইল ছবি, সংগৃহীত।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন তিনি অভিনয় জগত থেকে দূরে ছিলেন। এর পেছনে মূল কারণ ছিল করোনা। তাই তো ইচ্ছা না থাকা সত্যেও  অনিচ্ছাকৃতই তাকে এ বিরতি কাটাতে হয়েছে। অবশেষে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কিছুদিন আগে আবার কাজে ফিরেছেন তিনি। ফিরেই দুটি ছবিতে অভিনয় করেন।

শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ নামের মুক্তিযুদ্ধের গল্পের একটি ছবিতে অভিনয় করেন। ১৬ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও ছবির ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড।

এছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত ‘ছায়াবৃক্ষ’ নামের একটি ছবির কাজও হাতে আছে তার। এর শুটিং চলমান। এর মধ্যে ২৪ ডিসেম্বর তিনি বাংলাদেশ বেতারের চারটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন। অনুষ্ঠানগুলো হল ‘সিনে রঙ’, ‘চোখের দেখা প্রাণের কথা’, ‘ঘর সংসার’ ও ‘উত্তরণ’। এগুলোতে অংশগ্রহণ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘বেতারের অনুষ্ঠানের শ্রোতা অনেক।

কারণ এ গণমাধ্যমটি সারা দেশে বিস্তৃত। তাই এতে কাজ করলে শ্রোতাদের কাছে থেকেও ভালো সাড়া পাওয়া যায়। চার বছর আগে এখানে অনুষ্ঠান করেছিলাম। তখনও রেসপন্স পেয়েছিলাম। আশা করছি এবারের অনুষ্ঠানগুলোও উপভোগ্যই হবে।’

এদিকে করোনা প্রকোপের আগে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-টু’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন এ চিত্রনায়িকা। সেন্সর শেষে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া মাঝে মধ্যে স্টেজ অনুষ্ঠানেও দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved