1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

নির্বাচনে জয়ের পর বরিস জনসন: ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮৭ Time View
যুক্তরাজ্যের নির্বাচনে বিজয়ের পর বরিস জনসন। ছবি: মিডেল ইস্ট আইস।

ব্রেক্সিট নিয়ে কনজারভেটিভ পার্টি বর্তমানে ‘শক্তিশালী’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিস জনসন। নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর দেয়া বক্তব্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বলেন, ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করে আমি প্রমাণ করব, আপনাদের দেয়া ভোট ব্যর্থ হয়নি।

শুক্রবার বিজয়ের পর দেয়া বক্তব্যে তিনি বলেন, ব্রেক্সিট নিয়ে গণ রায়ের জয় হয়েছে। এ সময় তিনি এই বিজয়ের দিনে হেরে যাওয়া আসনগুলোর প্রতিনিধিদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, ‘এখন ব্রেক্সিট সম্পন্ন করব আমরা।’ ১৯৮০ সালের পর এবার প্রথম এত বড় ব্যবধানে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। আর সে কারণেই তাদের বাড়তি উচ্ছ্বাস। বরিস জনসন জানান, দেশ ব্রেক্সিট বিষয়ে একতাবদ্ধতার প্রমাণ এই নির্বাচন।

তিনি বলেন, আমরা ব্রেক্সিটের পথের সকল প্রতিবন্ধকতা দূর করেছি। নতুন দিনের নতুন সূর্য উঠেছে। নতুন সরকার এসেছে। আমি সবার প্রথমে হেরে যাওয়া আসনগুলোর সঙ্গীদের প্রতি সমবেদনা জানাতে চাই। এখানে তাদের করার কিছুই ছিল না বলে আমি মনে করি। কিন্তু সেই সঙ্গে সবাইকে অভিনন্দন জানাতে চাই, ১৯৮০ সালের পর কনজারভেটিভ পার্টিকে সবচাইতে বড় বিজয় উপহার দেবার জন্য। চারপাশে তাকিয়ে আমার মনে হচ্ছে এখানে থাকা অনেকেরই তখন জন্মও হয়নি।

এ সময় তিনি লেবার পার্টির সমর্থকদের মধ্যে যারা কনজারভেটিভ পার্টিকে প্রথমবারের মত ভোট দিয়েছে তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমার ও আমার দলের ওপর প্রথমবারের মত ভরসা করেছেন। আপনাদের এই সমর্থন আমরা ব্যর্থ হতে দেব না। গার্ডিয়ান নিউজ, ইত্তেফাক।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved