1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

জেনে নিন শীতে ত্বকের যত্নে কমলা ব্যবহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৯৮ Time View

উজ্জ্বল, দাগহীন মসৃণ ত্বক কে না চায়। তবে শীতের এই শুস্কতার জন্য তা সম্ভব হয়ে ওঠে না। এই সময় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। ফলে ত্বকে ব্রণ, র‍্যাশ সহ দেখা দেয় নানা সমস্যা। এতে ত্বক দেখায় একেবারে প্রাণহীন।

এই শীতেও ত্বকের জেল্লা ধরে রেখে প্রাণবন্ত করতে ব্যবহার করুন কমলা। কমলাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। যা আপনার ত্বকের মৃতকোষ দূর করে ত্বক রাখবে প্রাণবন্ত। চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন কমলা-

> কমলার খোসা ধুয়ে গুঁড়া করে বা পেস্ট বানিয়ে রাখুন, প্রয়োজনমতো ব্যবহার করুন যেকোনও ফেসপ্যাকে।

> কমলার রস ভালো স্কিন টোনার। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এবার কমলার রসে তুলা ভিজিয়ে চেপে চেপে লাগান ত্বকে। রক্তসঞ্চালন ভালো হবে ও বাড়বে ত্বকের জৌলুস।

> কমলার রসের সঙ্গে গোলাপজল আর মধু মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বক মুছে নিন। শুকিয়ে গেলে ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন। ত্বক হবে নরম ও কোমল।

> ত্বকের কালচে দাগ দূর করতে কাজে আসে কমলার রস। কমলার কোয়া সামান্য থেঁতো করে নিন। এর সঙ্গে অল্প দই আর লেবুর রস মেশান। চোখ আর ঠোঁটের চারপাশ বাদ দিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হাত ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

> গরম পানিতে কমলার খোসার গুঁড়া আর কয়েক ফোঁটা কমলার রস মিশিয়ে ভাপ নিন ত্বকে। ত্বক উজ্জ্বল হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved