নিজস্ব প্রতিবেদক:
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি’র বোন এবং পুলিশের সাবেক ডিআইজি মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেনের সহধর্মিনী জেসমিন আনোয়ার মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জুম্মা মরহুমার জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্বামী, দুই পুত্র ও এক কন্যা এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি অংশগ্রহন করেন।