1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

পাকিস্তানে মুদ্রাস্ফীতির জন্য বাড়ছে জিনিসপত্রের দাম, এক ডিম ৩০ রুপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৮১ Time View
ডিম । ছবি- সংগৃহীত

পাকিস্তানে মুদ্রাস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুঁ হুঁ করে বাড়ছে। এ পরিস্থিতিতে দেশটিতে একটি ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩০ রুপিতে। আর আদার কেজি হয়েছে ১ হাজার রুপি।

দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শীতের কারণে সেখানে ডিমের চাহিদা বেড়ে গেছে। আর এ কারণে ডিমের দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য জিনিসপত্রেরও দাম। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে। আর গম ৬০ রুপিতে।

সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে, আদা বিক্রি হচ্ছে ১ হাজার রুপি কেজি দরে। দেশটিতে অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ইমরান খান। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে এখন তিনি হিমশিম খাচ্ছেন।

স্থানীয় পত্রিকা ডেইলি হান্ট এ প্রতিবেদন প্রকাশ করে বলেছে, একদিকে করোনা অন্যদিকে মুদ্রাস্ফিতি দুইয়ে মিলে আমাদের জন্য এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। পাকিস্তানে মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই অবস্থায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে তাদের মাথায় হাত পড়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved