1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

এবার ব্রিটিশ পার্লামেন্টে নারী সদস্যের রেকর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮২ Time View
এবারই সর্বাধিক সংখ্যক নারী সদস্য পেল ব্রিটিশ পার্লামেন্ট । ছবি: সিএনএন।

আগের সব রেকর্ড ছাড়িয়ে এবার সর্বাধিক সংখ্যক নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্রিটিশ সাধারণ নির্বাচনে। সর্বশেষ ২০১৭ সালের সাধারণ নির্বাচনে সর্বোচ্চ ২০৮ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হতে দেখা যায়। আর এবার সেই সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে ২২০ জনে। শুক্রবার দেশটির প্রেস অ্যাসোসিয়েশনের সংবাদ সংস্থা এই তথ্য জানায়।

এবারের নির্বাচনে সব মিলিয়ে প্রায় এক হাজার ১২৪ জন নারী প্রার্থী অংশ গ্রহণ করেন। কনজারভেটিভ পার্টি থেকে এবার মোট ৮৬টি আসনে নারী প্রার্থী জয়ী হন, যেখানে ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৬৭ জন। পাশাপাশি সর্বাধিক সংখ্যক নারীর অংশগ্রহণও ছিল এই নির্বাচনে। ইউরোপিয়ান পার্লামেন্টের ওয়েবসাইট থেকে জানা যায়, এবারের নির্বাচনে অংশগ্রহণকারীর প্রায় ৪৭ শতাংশই নারী।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলাফল অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। ৬৪৯টি আসনের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৪টি আসন। অন্যদিকে লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৮টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ১১টি আসন।

এই নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার নারী। তারা হলেন, লন্ডনের হ্যামপস্টেড ও কিলবার্ন আসন থেকে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও লিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক, বেথনাল গ্রিন অ্যান্ড হে আসন থেকে রুশনারা আলী ও পপলার অ্যান্ড লাইস হাউস আসন থেকে আফসানা বেগম। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved