1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ৮ ধাপ এগোলো বাংলাদেশ - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ৮ ধাপ এগোলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৪৯ Time View
গ্লোবাল প্রাইম ডেস্ক:
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সের (এনসিএসআই) তৈরি করা বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। ৭৩তম স্থান থেকে ৬৫তম স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে এনসিএসআই।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ৯৬ দশমিক ১০ স্কোর পেয়ে প্রথম অবস্থানে রয়েছে গ্রিস। যথাক্রমে ৯২ দশমিক ২১ ও ৯০ দশমিক ৯১ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে চেক রিপাবলিক ও এস্তোনিয়া।

 সূচকে ৪৪ দশমিক ১৬ পাওয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া সব দেশ থেকে এগিয়ে রয়েছে। এ অঞ্চলের মধ্যে পাকিস্তান ৪২ দশমিক ৮৬ স্কোর পেয়ে হয়েছে ৬৬তম এবং চীন ৩৫ দশমিক ০৬ স্কোর পেয়ে হয়েছে ৮০তম। নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান যথাক্রমে ২৮ দশমিক ৫৭, ২৭ দশমিক ২৭ ও ১৮ দশমিক ১৮ স্কোর পেয়ে ৯৩, ৯৮ ও ১১৫তম স্থান অর্জন করেছে।

বাংলাদেশ সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই-গভ সার্ট’র প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, ‘এ অর্জনে সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের সক্ষমতার প্রতিফলন, যা ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।’বাংলা ট্রিবিউন

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved