1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বিমানবন্দরে নিরাপত্তার সাথে দেশের ভাবমূর্তি জড়িত: বিমান প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ১২৯ Time View
ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কোন আপোষ নয়। বিমানবন্দরে নিরাপত্তার সাথে দেশের ভাবমূর্তি জড়িত। বিমানবন্দরে কর্মরত সকল সংস্থার কর্মীদের বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিমানবন্দরের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির চেষ্টাকারী কে কোন প্রকার ছাড় প্রদান করা হবে না।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত নিরাপত্তা মহড়া-২০২০ এ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতি দুই বছর পর পর বিমানবন্দর সমূহের নিরাপত্তা মহড়া আয়োজনের বাধ্যবাধকতা থেকে আজকের এই মহড়া আয়োজন করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান-এর পরিচালনায় নিরাপত্তা মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, স্বাস্থ্য বিভাগ সহ বিমানবন্দরে কর্মরত অন্যান্য আরো প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের সকল বিমানবন্দরের আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতকরণের কার্যক্রম চলমান রয়েছে। দেশের প্রধান বিমানবন্দর হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বডি স্ক্যানার, এক্সপ্লোসিভ ডিটেকটিভ সিস্টেম, ডুয়েল ভিউ এক্সরে মেশিন, ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর ও আন্ডার ভেহিকেল সার্ভেইলেন্স সিস্টেম সহ নানান আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। বর্তমানে এই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পূর্বের যেকোনো সময় থেকে অনেক বেশি উন্নত।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান যুক্তরাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন। বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্স এর মাধ্যমে যুক্তরাজ্য হতে আগত যাত্রীদের আলাদাভাবে বিমানবন্দরে ব্যবস্থাপনা করা হচ্ছে। কোভিড নেগেটিভ সনদ থাকলেও সন্দেহভাজন যাত্রীদের কোয়ারেন্টাইন এ নিয়ে সেখানে পুনরায় কোভিড-১৯ পরীক্ষা ও গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। এই বিষয় নিয়ে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে কার্যক্রম চলছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত যুক্তরাজ্যের সাথে বিমান যোগাযোগ চালু থাকবে তবে ভবিষ্যতে প্রয়োজন হলে তা বন্ধ করা হবে।

নিরাপত্তা মহড়ায় আরো উপস্থিত ছিলেন বিমান বাহিনীর সহকারি প্রধান এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাঈদ হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved