1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

কি পরিমাণ লবন খেলে বাড়বে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ১০৫ Time View

আমাদের দৈনন্দিন জীবনে খাবার তালিকায় আমরা নিয়মিত প্রতিদিন লবণ খেয়ে থাকি। লবণ ছাড়া আমাদের একদমই চলা দায়। আমরা অনেকেই জানি যে, অতিরিক্ত মাত্রায় লবণ খেলে শরীরে বাড়বে রক্তেরচাপ। এ ছাড়া একাধিক স্বাস্থ্য সমস্যা মাথাচাড়া দিতে পারে। বাড়বে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও! এমনটিই জানিয়েছেনবিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

কয়েক বছর পূর্বে একটি সমীক্ষায় জানা গেছে, প্রতি বছর ১৬ লাখেরবেশি মানুষ মারা যায় শুধু শরীরে অতিরিক্ত সোডিয়াম জমা হওয়ার কারণে। আর শরীরে সোডিয়ামের জোগান বা ভারসাম্য বজায় রাখেলবণ। ২০১৭ সালে দিল্লিতে আয়োজিত তিন দিনের এক সম্মেলনে আন্তর্জাতিক স্নায়ু বিশেষজ্ঞরা জানান, ভারতে ব্রেন স্ট্রোকেআক্রান্ত হওয়া রোগীর মধ্যে ২০ শতাংশ রোগীর বয়স ৪০ বছরের নিচে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত পরিমাণ অনুযায়ী, প্রতিদিনপ্রায় ৫ গ্রামের বেশি লবণ খাওয়া ঠিক নয়।গবেষকরা ১৮৭ দেশের সাধারণ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছেন-বহু ক্ষেত্রেই দিনে ৫ গ্রামের চেয়ে বেশি পরিমাণ লবণ খেয়ে থাকেনঅধিকাংশ দেশের মানুষ।

ওই গবেষণায় জানা যায়, গোটা বিশ্বের হিসেবে একজন মানুষ গড়ে৩.৯৫ গ্রাম লবণ খেয়ে থাকেন।তবে মধ্য এশিয়ায় বসবাসকারী মানুষের নুন খাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এ অঞ্চলে বসবাসকারী কোনো ব্যক্তি দিনে গড়ে প্রায় ৫.৫১ গ্রাম লবণ খেয়ে থাকেন। ভারতে একজন ব্যক্তি দিনে গড়ে প্রায় ১০গ্রাম লবণ খান, যা নির্ধারিত পরিমাণের দ্বিগুণ। যার ফলে যে কোনোসময় ঘটে যেতে পারে বড় ধরনের হার্টঅ্যাটাক ও স্ট্রোকের ঘটনা।

সূত্র: জি নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved