1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

এখন ঢাকার মোহাম্মদপুরে ফুড চেইন ব্র্যান্ড কিউ-বিস্ট্রো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৮১ Time View
ছবি- সংগৃহীত।

ফাস্ট ফুড চেইন ব্র্যান্ড ‘কিউ-বিস্ট্রো’ ঢাকা মহানগরীতে নতুন আরও একটি আউটলেট উদ্বোধন করেছে। বিশিষ্ট অভিনেতা ও ব্যাংকার আজম খান রাজধানীর মোহাম্মাদপুরস্থ নুরজাহান রোডে নতুন এ শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় খাবার বিষয়ক দেশের প্রথম পূর্ণাঙ্গ ম্যাগাজিন ‘স্বাদকাহন’ সম্পাদক ইশরাত জাহান দিলরুবা ছাড়াও কিউ-বিস্ট্রো’র কর্মকর্তাবৃন্দ ও কিউ-বিস্ট্রো মোহাম্মদপুরের পরিবেশক ‘ফুডবাজ’ এর কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ উদ্বোধন উপলক্ষে সম্প্রতি ফিতা ও কেক কাটা ছাড়াও ঘোড়ার গাড়ি ব্র্যান্ডি ও ক্রেতাদের জন্য ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফার দেয়া হয়। ফলে আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই ক্রেতাসাধারণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।

এর আগে, ঢাকার উত্তরা, মিরপুর, মালিবাগ ও রামপুরায় কিউ-বিস্ট্রোর আউটলেট উদ্বোধন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, রংপুর, সিরাজগঞ্জ ও জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে কিউ-বিস্ট্রোর শাখা রয়েছে।

চেইন ফুড ব্র্যান্ডশপ কিউ-বিস্ট্রো মূলত কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেডের একটি উদ্যোগ, যা পোল্ট্রি ফিড জায়ান্ট কোয়ালিটি ফিডস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved