1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নারীদের হেনস্তার বিরুদ্ধে মুখ খুললেন মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৯৩ Time View

ছোট পর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি এখন সমালোচনার পাত্রি। মূলত ভারতীয় বাংলা সিনেমার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রথমে প্রেম এবং পরে ঘর বাঁধার পরই দারুণ সমালোচনার মুখে পড়েন তিনি। পরবর্তীতে তার পোশাক নিয়ে একাধিকবার নেটিজেনদের তোপের মুখে পড়েছেন। কিন্তু এসব বিষয়ে মাথা ঘামাননি এই অভিনেত্রী।

মিথিলার মতো শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রী অনলাইনে হেনস্তার শিকার হচ্ছেন। এ তালিকা মোটেও ছোট নয়। মিথিলা অভিনয়ের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও দীর্ঘ দিন ধরে কাজ করছেন। এবার অনলাইনে নারীদের হেনস্তার বিরুদ্ধে মুখ খুললেন তিনি। শুক্রবার (১১ ডিসেম্বর) এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ বিষয়ে কথা বলেন।

শুরুতে মিথিলা বলেন- প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত জীবন থাকে। সেই ব্যক্তিগত জীবনে তার ভালো লাগা, খারাপ লাগা বা তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। এ সিদ্ধান্তুগুলো কেবল তার জীবনকেই প্রভাবিত করে, আপনার জীবনকে না। কিন্তু আমরা অনেকেই আছি অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচন্ড উৎসাহী। সোশ্যাল মিডিয়ায় অন্যের বক্তিগত জীবন, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে কুরুচিপূর্ণ কথা বলতেও দ্বিধা করি না।

সোশ্যাল মিডিয়ায় নারীরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। নারীকে উত্যাক্ত না করার আহ্বান জানিয়ে এ অভিনেত্রী বলেন- সোশ্যাল মিডিয়ায় নারীকে উত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এসব বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে।

সর্বশেষ কড়া ভাষায় মিথিলা বলেন- মেয়েদের জীবন নিয়ে না ভেবে নিজের জীবনে মনোযোগ দিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved