1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

ব্যয়বহুল পোশাকে শরীরী আবেদনে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন উর্বশী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৮৭ Time View
বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। বেশ কিছুদিন থেকেই তিনি ছিলেন সবার মুখে মুখে। সম্প্রতি আবারো আলোচনায় উঠে এলেন তিনি। বিখ্যাত ম্যাগাজিন ‘সোল আরব’-এর নভেম্বর সংখ্যার প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। ব্যয়বহুল পোশাক পরে এর ফটোশুটে অংশ নেন উর্বশী। তারই কিছু স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। যা এখন নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।

ম্যাগাজিনের কভার ছবিতে দেখা যায়, কমলা রঙের গাউন পরেছেন উর্বশী। এছাড়া একটি লাল রঙের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার এ পোশাকগুলো ডিজাইন করেছেন মাইকেল সিনকোর। এ দুটি পোশাকের দাম ৫০ লাখ টাকার বেশি।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন- ‘স্বপ্নপূরণের জন্য কেউ কঠোর পরিশ্রম করলে তার স্বপ্ন সত্য হয়।’ এছাড়াও তিনি জানান, উর্বশী রাউতেলা প্রথম যিনি এশিয়া থেকে ‘সোল আরব’-এর প্রচ্ছদে জায়গা পেলেন।

দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১, মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ ও মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন উর্বশী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৬ বছর বয়েসি এই সুন্দরী।

সানি দেওলের বিপরীতে ২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন উর্বশী। তার অভিনীত ‘পাগলাপান্তি’ চলচ্চিত্রটি গত বছরের ২২ নভেম্বর মুক্তি পায়। চলতি বছরের ১৬ জুলাই ওটিটি প্ল‌্যাটফর্ম জি৫-এ মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ভার্জিন ভানুপ্রিয়া’।

অজয় লোহান পরিচালিত এই চলচ্চিত্রের গল্পে মুম্বাইয়ের রক্ষণশীল পরিবারের মেয়ে উর্বশী। এক জ্যোতিষী তাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন- আজীবন কুমারী থাকবেন তিনি। কিন্তু এই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করতে চান উর্বশী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- গৌতম গুলাটি, রুমানা মোল্লা, অর্চনা পুরনা সিং, বিজেন্দ্র কালা প্রমুখ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved